শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৪:২৮ পিএম, ২০২৬-০১-১২
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যাগে তীব্র শীতে কষ্টে থাকা শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকায় সয়া গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ নং ওয়ার্ডের মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের প্রাণের স্পন্দন। তিনি নারী শিক্ষা সহ নারীদের জন্য অনেক কিছু করেছেন। গণতন্ত্রের জন্য তিনি সারাজীবন লড়াই সংগ্রাম করেছেন। তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।
তিনি আরও বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সামর্থ্যবান সকলের উচিত এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা।”
তিনি আরও বলেন, শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে সমাজে মানবিকতা ও সহমর্মিতা আরও দৃঢ় হবে।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি স্বপন আহমেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited